মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আবারও চীনে বাড়ছে করোনা, বন্ধ হলো পার্ক, জাদুঘর বেইজিংয়ে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারও করোনাভাইরাস হু হু করে বাড়ছে চীনের বিভিন্ন শহরে। আজ মঙ্গলবার (২২ নভেম্বর) রাজধানী বেইজিংয়ের বিভিন্ন পার্ক ও জাদুঘর বন্ধের ঘোষণা। এর আগে বেইজিংয়ের স্কুলগুলো বন্ধ করে দিয়ে শিক্ষার্থীদের অনলাইনে ক্লাসে যুক্ত হওয়ার কথা বলা হয়।

সোমবার (২১ নভেম্বর) চীনে আরও ২৮ হাজার ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তের এই সংখ্যা গত এপ্রিলে দৈনিক সংক্রমণের প্রায় কাছাকাছি। রাজধানী বেইজিংয়ে করোনা আক্রান্ত হয়ে নতুন করে ২ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

করোনাভেইরাসের সংক্রমণ আবারও বেড়ে যাওয়ায় চীনের বৃহত্তর শহর গুয়াংজু লকডাউনের আওতায় আনা হয়েছে। অর্থনৈতিক উৎপাদন ও বাণিজ্যিক দিক থেকে দেশটির চতুর্থ বড় শহর গুয়াংজু গুয়াংডং প্রদেশের রাজধানী।

বিশ্বের অন্যান্য দেশ যখন বলছে করোনা মহামারি শেষের পথে তখন চীন জিরো কোভিড পলিসি বাস্তবায়নে লকডাউন, কয়েক দফায় করোনা টেস্ট, সীমান্ত নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ জারি রেখেছে। সোমবার আবারও নতুন করে সতর্কতা জারি করেছে বেইজিং। বাড়ির বাইরে গেলে অবশ্যই করোনা পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার বেইজিংয়ের বেশ কয়েকটি জাদুঘর বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ শুধু বেইজিংয়ে রোববার করোনা আক্রান্ত হয় ৯৬২ জন। একদিনের ব্যবধানে সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৮ জন।

বিনিয়োগকারীরা এ মাসের শুরুতে আশাবাদি ছিলেন যে জিরো কোভিড পলিসির নীতিগুলো কিছুটা হলেও সহজ করা হবে, তবে বিশ্লেষকরা বলছেন, করোনার ব্যাপারে আরও সতর্ক হওয়া জরুরি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। সেখান থেকেই বিশ্বে ছড়িয়েছে এই মরণঘাতি ভাইরান। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ