শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়ে প্রশংসায় ভাসছেন হিন্দু শিশু পার্বতী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো: সোহেল রানা: বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র কুরআন প্রতিযোগিতায় ছোট্ট শিশুরাই বিজয়ী হচ্ছে। যা ইতিমধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন শিশু কুরআন প্রতিযোগিতায় বিজয় হয়েছে। আর এসব প্রতিযোগিতায় বিজয়ী সকলেই মুসলিম পরিবারের সন্তান। তবে এবার পবিত্র কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করছেন পার্বতী নামে এক হিন্দু শিশু।

সোমবার ইন্ডিয়া টুডে এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে (কালিকট) অনুষ্ঠিত ‘থডনুর সাব-ডিস্ট্রিক্ট আর্টস ফেস্টিভ্যালে’ এই কীর্তি অর্জন করে পার্বতী।

পার্বতী হিন্দু পরিবারের সন্তান হওয়ার সত্ত্বেও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় A গ্রেড নিয়ে প্রথম পুরস্কার জিতেছে। আরবি ভাষায় সাবলীলতা দিয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন তিনি।

পার্বতী রাজ্যের চিমারাথার এলপি স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করে। তার বাবার নাম নলেশ বুবি। তিনি কোঝিকোড়ে কর্মরত একজন আইটি প্রফেশনাল। আর তার মা দিনা প্রভা একজন ইংরেজি শিক্ষিকা। পারভানা নামে পার্বতীর একটি যমজ বোন রয়েছে। সেও আরবীতে বেশ পারদর্শী।

তাদের বাবা-মা অনুভব করেছিল যে বাচ্চারা এমন একটি ভাষা শিখুক যা তারা জানে না এতে ভাল উত্সাহ হবে। সেই চাওয়া থেকেই তারা দুইবোন আরবি ভাষা ও কুরআন পাঠের শিক্ষা নেয়। পার্বতীর স্কুলের শিক্ষকরা মনে করেন তিনি প্রমাণ করেছেন যে ভাষার কোনো ধর্ম নেই।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ