মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

মরক্কোয় বাস দুর্ঘটনায় নিহত ১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর মরক্কোর শহর তাজাতে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ৪৩ জন আহত হয়েছেন।মরক্কোর প্রেস এজেন্সির (এমএপি) এক প্রতিবেদনে এ দুর্ঘটনার বিষয়ে বলা হয়েছে। তবে প্রতিবেদনে দুর্ঘটনার সঠিক সময় উল্লেখ করা হয়নি। দুর্ঘটনাটি তাজা থেকে ছয় কিলোমিটার দূরে ঘটেছে।

দুর্ঘটনার পর মরক্কোর রয়্যাল জেন্ডারমেরি দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সরকারি আইনজীবীর তত্ত্বাবধানে একটি অফিশিয়াল তদন্ত শুরু করেছে।

এদিকে আহতদের চিকিৎসার জন্য তাজা প্রাদেশিক হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়েছে।

অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সর্বশেষ তথ্য থেকে জানা যায়, মরক্কোয় সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা গত এক দশক ধরে বেড়েই চলছে। শুধু কভিডের সময় ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে ২০২০ সালে সামান্য হ্রাস পায়।

উত্তর আফ্রিকার এই দেশটিতে ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় ৩০০৫ জনের মৃত্যুর রেকর্ড আছে। অন্যান্য পরিসংখ্যান বলছে, দেশের মোট মৃত্যুর প্রায় ৩ শতাংশ সড়ক দুর্ঘটনার জন্য ঘটে।

ওইসিডি ডাটাবেইস অনুসারে, ৩৭টি দেশের মধ্যে সড়কে মৃত্যুসংখ্যায় মরক্কো তৃতীয় স্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র এবং চীনের পরেই মরক্কোর অবস্থান।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ