মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

আমাদের অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও নিষেধাজ্ঞার প্রভাবে সৃষ্ট বৈশ্বিক মন্দায় আমাদের অর্থনীতি গতিশীল ও নিরাপদ আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে যশোর বিএএফ একাডেমিতে বাংলাদেশ বিমানবাহিনীর রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও পাল্টাপাল্টি নিষেধাজ্ঞায় সারাবিশ্বেই মন্দা দেখা দিয়েছে। তবে এ মন্দা থেকে যেন উত্তরণ ঘটাতে পারি, সেজন্য আমরা যথেষ্ট সজাগ আছি। আমাদের অর্থনীতি যথেষ্ট গতিশীল আছে, নিরাপদ আছে।

বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। সবার সঙ্গে বন্ধুত্ব, এই নীতি বিশ্বাস করি। তারপরেও আমাদের দক্ষতার দিক থেকে প্রশিক্ষণ নিয়ে সব ধরনের উৎকর্ষতা বজায় রেখে চলতে হবে।

দেশমাতৃকা ও জনগণের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে বলেও মন্তব্য করন শেখ হাসিনা।

‘আমাদের বিমানবাহিনী অত্যন্ত চৌকস ও দক্ষ’ মন্তব্য করে তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে আমাদের বিমানবাহিনী অত্যন্ত চমৎকার ভূমিকা পালন করছে। আমরা সত্যিই সেজন্য গর্বিত।

এছাড়া মহান মুক্তিযুদ্ধে বিমানবাহিনীর একটি গৌরব উজ্জ্বল অধ্যায় রয়েছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

সরকারপ্রধান বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতির পিতা আমাদের প্রতিরক্ষা নীতিমালা করে গিয়েছিলেন, যা আমরা বাস্তবায়ন করছি।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর অন্তত ৬০০ বিমানবাহিনীর কর্মকর্তাকে হত্যা করা হয়। ১৯৭৫ এর পর থেকে ১৯৯৬ সাল পর্যন্ত নানা ঘটনা ঘটে। আমরা সরকারে আসার পর বিমানবাহিনীকে নতুন করে গড়ে তোলার ব্যবস্থা গ্রহণ করি।

বিমানবাহিনীতে বেশ কিছু বিমান সংযোজন করা হয়েছে বলেও জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ