শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

তাইসিরু মুসত্বলাহিল হাদিসের লেখক ড. মাহমুদ ত্বহানের ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। তাইসিরু মুসত্বলাহিল হাদিসের লেখক ড. মাহমুদ ত্বহান ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে ৮৭ বছর বয়সে ইন্তিকাল করেন। তিনি বর্তমান বিশ্বের অন্যতম হানাফি আলেম ও খ্যাতিমান মুহাদ্দিস হিসেবে পরিচিত ছিলেন। শাইখ ড. মাহমুদ ত্বহহান এর জন্ম ১৯৩৫।

তার রচিত গ্রন্থ "তাইসীরু মুসত্বলাহিল হাদীস" ও "উসুলুত তাখরীজ ওয়া দিরাসাতিল আসানীদ" তালিবুল ইলমদের নিকট প্রসিদ্ধ দুটি গ্রন্থ। কুয়েত ইউনিভার্সিটিসহ বিশ্বের অনেক বড় বড় জায়গায় হাদিস ও উলুমুল হাদিসের খেদমত করেছেন তিনি।

তিনি ১৯৩৫ সালে আলেপ্পোর আল-বাব জেলায় জন্মগ্রহণ করেন। তারপরে মানবিজে, তারপর আলেপ্পোতে চলে যান। একটি ধর্মীয় পরিবারে বেড়ে ওঠেন। তার পিতা ছিলেন হাজে আহমদ আল-তাহান।

তিনি আলেপ্পোতে শরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৫৬ সালে দামেস্ক বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে যোগদান করেন। ১৯৬০ সালে স্নাতক হন।

এরপর তিনি বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর সময় তিনি আলেপ্পোতে তিন স্ত্রী ও তার দুই ছেলে রেখে যান। সূত্র: উইকিপিডিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ