শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

রাশিয়ায় এলোপাতাড়ি গুলি, বন্দুকধারীসহ নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে তিন জন নিহত। একই ঘটনায় একজন গুরুতর হয়েছেন। আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরপরে ঘটনাস্থলে বন্দুকধারীর মরদেহও পাওয়া যায়। হামলার ঘটনায় তদন্তে নেমেছে স্থানীয় প্রশাসন।

স্থানীয় পুলিশের বরাতে বৃহস্পতিবার একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, তিন জনকে হত্যার পর বন্দুকধারী নিজেও বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে। বন্দুকধারী ব্যক্তিগত শত্রুতার কারণে দুই পরিচিত ব্যক্তিকে গুলি করেছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ক্রিমস্কের রাস্তায় হাঁটার সময় এলোপাতাড়ি গুলি ছুড়ছেন এক বন্দুকধারীর।

এ সময় পথে শুয়ে পড়া আরও একজনের কাছ গিয়ে গুলি করছেন ওই বন্দুকধারী। তবে তাৎক্ষণিকভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছে একটি সংবাদ মাধ্যম।

প্রসঙ্গত, রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপের কাছে ক্রাসনোদার অঞ্চলের একটি ছোট শহর ক্রিমস্ক। ২০১৪ সালে ইউক্রেন থেকে এটি রুশ ভূখণ্ডের সঙ্গে জোর করে দখল করে নেয় মস্কো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ