শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইতালীয় দ্বীপে ভূমিধসে ১৩ জন নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইতালির ইসচিয়া দ্বীপের কাছে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৩ জন নিখোঁজ রয়েছেন। এছাড়া  মাটির নিচে চাপা পড়া নিখোঁজ ব্যক্তিদের প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে,  শনিবার ভোরের দিকে নেপলসের কাছে উপকূলীয় এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে কাদা এবং ধ্বংসাবশেষের স্রোতে গাছপালা, ভবন ও গাড়ি ভেসে যেতে দেখা গেছে। ইসচিয়া দ্বীপে এক নারীর মৃতদেহ মাটির নিচে পাওয়া গেছে। এছাড়া সেখানে আরও কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

এই ভূমিধসের কারণে অনেক বাড়িঘর ধ্বংস হয়েছে এবং কিছু মানুষ হোটেলে আটকা পড়েছেন। ওই দ্বীপের বাসিন্দা লিসা মোকিয়ারো দেশটির বার্তা সংস্থা আনসাকে বলেছেন, আমরা ভোর ৩টার দিকে বজ্রপাতের বিকট শব্দ শুনতে শুরু করেছিলাম। তারপর প্রথম ভূমিধসের ঘটনা ঘটে। এরপর ভোর ৫টার দিকে দ্বিতীয় দফায় ভূমিধস হয়ে। এটা ছিল ভয়ঙ্কর।

ইতালির  স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি বলেছেন, পরিস্থিতি ‘অত্যন্ত জটিল’ এবং নিখোঁজ ব্যক্তিরা মাটির নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ছয় ঘণ্টার ব্যবধানে ১৫৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। কয়েকদিন ধরে ক্যাম্পানিয়া, নেপলস এবং ইসচিয়ার পার্শ্ববর্তী অঞ্চলে ভারি বৃষ্টিপাত আঘাত হানছে। বৃষ্টিপাত এবং শক্তিশালী বাতাস আগামী রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ