শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ঢাকার সমাবেশে ষড়যন্ত্র হলে পাল্টা জবাব দেওয়া হবে: হানিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:১০ ডিসেম্বর বিএনপি সমাবেশের নামে কোনো ষড়যন্ত্র করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি বলেন, ডিসেম্বর মাস কোনো রাজাকার আলবদরদের মাস নয়।

আজ শনিবার (২৬ নভেম্বর) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মাহবুবুল আলম হানিফ বলেন, যারা সমাবেশের নামে বিভিন্ন স্থানে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, তাদের ধারণা ১০ ডিসেম্বর সমাবেশের পর এই সরকারই থাকবে না।

ডিসেম্বর মাসে রাজাকারদের হুমকিকে বাংলাদেশের মানুষ কখনও পরওয়া করে না। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই, সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যদি কোনো ষড়যন্ত্রের পথ খোঁজেন তার উচিত জবাব দেওয়া হবে।

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির আহমেদ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ