শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মাওলানা খলিলুর রহমান সাজ্জাদ নোমানি অসুস্থ, দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যনির্বাহী কমিটির সদস্য, প্রসিদ্ধ ম্যাগাজিন আল-ফুরকানের সম্পাদক, রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান পীরে কামেল শায়েখ খলিলুর রহমান সাজ্জাদ নোমানি অনেক অসুস্থ। ভক্ত ও মুরিদান, ছাত্র-মুসলিম ভাইদের কাছে বিশেষভাবে দোয়া চেয়েছেন তার পরিবার।

আজ সোমবার রহমান ফাউন্ডেশনের অফিসিয়াল ফেসবুক পেজে এ কথা জানানো হয়।

জানা যায়, তিনি গত কয়েকদিন ধরে ঠাণ্ডাজনিত নানানরোগে ভুগছেন। তার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।

লেখক, আলোচক, গবেষক শায়খ খলিলুর রহমান সাজ্জাদ নোমানির জন্ম ১২ আগস্ট ১৯৫৫। একজন ভারতীয় ইসলামি ব্যক্তিত্ব। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের মুখপাত্র।

শিক্ষাবিদ ও বহু ইসলামী বইয়ের লেখক। তিনি নকশবন্দি তরিকার একজন পীর। ওমান মেশরামের সাথে তিনি ভারতের সংখ্যালঘুদের অধিকারের জন্য বিভিন্ন সক্রিয়তামূলক উদ্যোগ গ্রহণ করেছিলেন।

শায়েখ সাজ্জাদ নোমানি ১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণ করেন। তার পিতা মানজুর নোমানি একজন বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব, ধর্মতত্ত্ববিদ, সাংবাদিক, লেখক এবং সমাজকর্মী ছিলেন। তার দাদা সুফি মুহাম্মদ হুসাইন ছিলেন একজন ব্যবসায়ী এবং জমিদার।

শায়েখ সাজ্জাদ নোমানি তার নিজ শহরে দারুল উলুম নাদওয়াতুল উলামা এবং দারুল উলুম দেওবন্দ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং কুরআন অধ্যয়নে ডক্টরেট সম্পন্ন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ