মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

কলরবের সংগীতে মিশা সওদাগর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামি গানের মডেল হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর। জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ইসলামি সংগীতটি প্রকাশ করা হবে।

‘মইরা গেলে ফিইরা আসে না’ শিরোনামে গানটির কথা লিখেছেন রফিকুল ইসলাম তাওহিদ। মুহাম্মদ বদরুজ্জামানের সুরে এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান।

সম্প্রতি নির্মাতা ইয়ামিন এলানের নির্দেশনায় গাজীপুরের পুবাইলের মনোরম লোকেশনে এর ভিডিওর দৃশ্যধারণ করা হয়েছে।

প্রথমবারের মতো ইসলামি সংগীতে অভিনয় করা প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় করলেও আমি প্রায়ই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তবে ইসলামি গানে প্রথমবার মডেল হিসেবে অভিনয় করেছি। শুটিংয়ের পুরোটা সময় ভীষণ উপভোগ করেছি। গানের কথার পাশাপাশি মিউজিক ভিডিওতেও বেশকিছু মেসেজ রয়েছে। আশা করি দর্শক-শ্রোতাদের কাছে মিউজিক ভিডিওটি ভালো লাগবে।’

সুরকার ও গায়ক মুহাম্মদ বদরুজ্জামান বলেন, “মইরা গেলে ফিইরা আসে না’ সংগীতটি মানুষকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেবে। অত্যন্ত গোছালো ও সহজ-সরল কথামালায় সাজানো হয়েছে এই মরমি সংগীতটি। আশা করি শ্রোতারা পছন্দ করবেন।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ