শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪৫তম বিসিএসের ক্যাডার পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যেখানে এবার বিভিন্ন ক্যাডার পদে ২৩০৯ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি।

পদের সংখ্যা : বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৩০৯টি পদে এবং নন-ক্যাডার নবম ও ১০-১২তম গ্রেডের ১০২২টি পদে নিয়োগের লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

পদের নাম : এবারের ৪৫তম বিসিএসে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এতে নিয়োগ পাবেন ৫৩৯ জন। এরমধ্যে সহকারী সার্জন পদে ৪৫০ জন ও ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেবে সরকার।

আবেদনের ধরণ: বিস্তারিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট http://bpsc.teletalk.com.bd এ পাওয়া যাবে।

আবেদনের সময় : আগামী ১০ ডিসেম্বর ২০২২ সকাল ১০টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ