মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বেগারীতলায় খাবার হোটেলে কাভার্ড ভ্যান, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের মণিরামপুরের বেগারীতলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে একটি দ্রুতগতির পিকআপ ঢুকে পড়ায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার বেগারীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মণিরামপুর ফায়ার স্টেশনের অফিসার প্রণব কুমার বিশ্বাস জানান, সাড়ে ৭টার দিকে এক বাবা নাশতা করার জন্য তার সাত বছরের ছেলেকে নিয়ে বেগারীতলার পাশে অবস্থিত গ্রাম টুনিরঘরা থেকে যশোর-সাতক্ষীরা মহাসড়ক পার হয়ে বাজারের একটি হোটেলের উদ্দেশে যান। এ সময় দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিয়ে সড়কের পাশের ওই হোটেলটিতে ঢুকে পড়ে। সেখানে আরও তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। কাভার্ড ভ্যানটির চালক পলাতক। লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মণিরামপুর উপজেলার টুনিরঘরা গ্রামের হাবিবুর রহমান (৪০), তার ছেলে তাহসিব হোসেন (০৭), শামসুর রহমান (৫৫). তার ভাইপো তৌহিদুর রহমান (৩৭) এবং জয়পুর গ্রামের জিয়াউর রহমান (৩৫)।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনার পর সকাল সোয়া ৯টা পর্যন্ত ওই সড়কে যান চলা চল বন্ধ ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন পলাশ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন বলে জানান ওসি মনিরুজ্জামান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ