শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহান্নামের গভীরতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আ.স.ম আল আমিন: জাহান্নাম আবাসস্থল হিসেবে খুবই নিকৃষ্ট জায়গা। তার কথা শুনলে সকলের পশম দাঁড়িয়ে যায়, এই নিকৃষ্ট জায়গা কেমন হবে এবং তার গভীরতা কেমন হবে তা নিয়ে আমাদের সকলের কল্পনায় আসে।

জাহান্নামের গভীরতা সম্পর্কে হাদিসে এসেছে, রাসূল সা: বলেছেন বড় একটি পাথর জাহান্নামের কিনারা থেকে জাহান্নামে ফেলে দেয়া হয়। অতপর তা সত্তর বছর পর্যন্ত নীচের দিকে পড়তে থাকে, তবুও জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে পারেনি। ( তিরমিজি:২৫১৩) অন্য হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রা. থেকে বর্নিত।

তিনি বলেন, রাসূল সা: মাথার খুলির মতো কোন একটি জিনিসের দিকে ইঙ্গিত করে বলেছেন। যদি এটার মতো একটা সিসা আসমান থেকে পৃথিবীর দিকে ছেড়ে দেয়া হয়, তাহলে তা রাত হওয়ার পূর্বেই পৃথিবীতে পৌঁছে যাবে। অথচ আসমান ও যমীনের মাঝের দূরত্ব হল পাঁচশত বছরের রাস্তা। কিন্তু যদি সিসা জাহান্নামের শিকলের মাথা থেকে ছেড়ে দেয়া হয় ( যা দ্বারা জাহান্নামীদেরকে বাঁধা হবে) তবে তা রাত-দিন অতিক্রম করতে করতে এভাবে চল্লিশ বছর অতিক্রম করলেও তা শিকলের গোড়ায় অথবা শিকলের শেষ প্রান্তে পৌঁছতে পারবেনা। ( তিরমিজি : ২৫২৬)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুক।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ