শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

নাই*জেরিয়ায় মসজিদে হামলা, মুসল্লিদের অপহরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমের প্রত্যন্ত এলাকায় এক মসজিদে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। যেখানে হামলার পর ১৯ জন মুসল্লিকে অপহরণ করেছে। গতকাল রোববার নাইজেরিয়ার পুলিশ এই তথ্য জানিয়েছে।

দেশটির স্থানীয় পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ বলেন, গত শনিবার কাতসিনা রাজ্যের মাইগামজি গ্রামের একটি মসজিদে মাগরিবের নামাজের সময় এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা গুলি চালিয়ে ইমাম ও অন্য মুসল্লিদের আহত করে এই অপহরণ ঘটিয়েছে।

তিনি আরও বলেছেন, আমাদের বাহিনীকে দস্যুদের ধাওয়া করতে পাঠানো হয়েছে। তারা ৬ জন মুসল্লিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। বাকি ১৩ জনকে উদ্ধার করতে অভিযান চলছে। গুলিতে আহত দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয়ভাবে এসব অপরাধী দস্যু নামে পরিচিত। এদের তৎপরতার কারণে উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার বাসিন্দারা তটস্থ থাকেন। এসব দস্যু হামলা চালিয়ে গবাদিপশু নিয়ে যায়, মুক্তিপণের জন্য লোকজনকে অপহরণ করে এবং জিনিসপত্র লুটের পর বাড়িঘর পুড়িয়ে দেয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ