শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস উদ্‌যাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উদ্‌যাপন করা হলো। এ উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। নানা উৎসবে মেতেছেন প্রবাসী বাংলাদেশিরাও।

২০২২ সালের শেষ সময়ে এসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। ২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা উৎসব চলছে দেশটিতে। পার্শ্ববর্তী দেশ কাতারে বিশ্বকাপের রেশ ধরে এই উৎসবের ব্যাপকতা আরও বেশি বেড়েছে ।

দেশটিতে ১ ডিসেম্বর থেকে ৪ দিনের ছুটি ঘোষিত হওয়ায় বাংলাদেশিরাও মেতেছে নানা আয়োজনে। ছুটির দিনগুলোকে স্মরণীয় করে রাখার জন্য পিকনিক, মেলা, সাংস্কৃতিক সন্ধ্যা, নৌবিহার, বারবিকিউ পার্টিসহ বিভিন্ন আয়োজন করেছে প্রবাসীরা। বাংলাদেশের বিজয় দিবস সামনে রেখে প্রবাসীদের এই আয়োজনগুলো অব্যাহত থাকবে আরও কিছুদিন।

একজন প্রবাসী বলেন, অনেকদিন পর এভাবে উন্মুক্ত পরিবেশে জাতীয় দিবস পালিত হলো। আগে অনেক প্রতিবন্ধকতা ছিল। আরেক প্রবাসী বলেন, সবাই মিলে আনেক আনন্দের সঙ্গে দিনটি আমরা পালন করছি। আমাদের কাছে পুরো ঈদ ঈদ লাগছে।

আমিরাতের জাতীয় দিবসকে কেন্দ্র করে এ দেশটিতে বিভিন্ন পার্ক, সিনেমা হল, পর্যটনকেন্দ্র এবং বিনোদনকেন্দ্রগুলোতে ব্যাপক লোকসমাগম দেখা গেছে। ট্রাফিক আইনের শীতলতা এনেছে। কয়েকশ’ বন্দিকে সাধারণ ক্ষমা দিয়ে মুক্ত করে দেয়া হয়েছে।

এছাড়া দ্রব্যমূল্যে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দেশটিতে অবস্থানরত বিভিন্ন কমিউনিটির লোকজন ভিন্ন ভিন্ন আরেকজনের মাধ্যমে উৎসব মুখর পরিবেশে জাতীয় দিবসের সব আয়োজনকে মনোমুগ্ধ করে তুলেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ