শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আফগা*নিস্তানে রাস্তার পাশে বিস্ফোরণ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরে একটি তেল কোম্পানির কর্মচারীদের বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

মাজার-ই-শরীফের পুলিশ বিভাগের মুখপাত্র আসিফ ওয়াজিরি বলেছেন, মাজার-ই-শরীফ শহরে মঙ্গলবার সকাল ৭টায় এই ঘটনা ঘটে।

তিনি বলেন, বোমাটি রাস্তার পাশে একটি গাড়িতে রাখা হয়েছিল। বাসটি আসার সাথে সাথে এটি বিস্ফোরিত হয়।

আফগানিস্তানের প্রধান শুষ্ক বন্দরগুলোর একটির অবস্থান উজবেকিস্তান সীমান্ত লাগোয়া বালখ প্রদেশের হায়রাতান শহরে। যেখানে মধ্য এশিয়ার সাথে যোগাযোগ জন্য রেল এবং সড়কপথ রয়েছে।

এদিকে, এই হামলার পিছনে কারা ছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বা এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

২০২১ সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী প্রত্যাহারের আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবানরা। ক্ষমতায় আসার পর তালেবানের সরকার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ