শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৭৮৩ জনের মৃত্যু হয়েছে। এর আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে তিন শতাধিক। একই সময়ে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৯ হাজার ২৩ জন। আগের দিনের তুলনায় শনাক্ত রোগী কমেছে ৫৮ হাজারের বেশি।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়েছে, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ কোটি ২ লাখ ৩১ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছে ৬৬ লাখ ৪৭ হাজার ৬৪০ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৬২১ জন এবং মারা গেছেন ১১৭ জন।

এছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮২৭ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮৪ জন এবং মারা গেছেন ১০৫ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১০৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৬০ জন এবং মারা গেছেন ৪০ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬৬৭ জন এবং মারা গেছেন ৫২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৩৪ জন এবং মারা গেছেন ৪৮ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ২৪৪ জন এবং মারা গেছেন ২২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ১৬ জন। ব্রাজিলে মারা গেছেন ৬৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১৭৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ