শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

রেলের মহাপরিচালক হলেন কামরুল আহসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হলেন কামরুল আহসান। আগামী ১১ ডিসেম্বর থেকে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।

বর্তমান মহাপরিচালক ডি এন মজুমদারের স্থলাভিসিক্ত হচ্ছেন তিনি। ১৯৯১ সালে তিনি চাকরিতে যোগ দেন। বুয়েট থেকে পুরকৌশল বিভাগে পাশ করা কামরুল আহসানের গ্রামের বাড়ি জামালপুর। এর আগে তিনি রেলে বিভিন্ন পদে কর্মরত ছিলেন।

এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক, আখাউড়া-লাকসাম রেলপথ প্রকল্পের প্রধান প্রকৌশলী, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী, ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপকসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন। বর্তমানে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বে আছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ