মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেলো ২০৮ শিশু-কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁর আত্রাইয়ে টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেলো ২০৮ শিশু-কিশোর। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের বিহারিপুর মসজিদের সামনে বাইসাইকেলগুলো বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম। তার ব্যতিক্রম এবং ব্যক্তিগত উদ্যোগে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

জানা গেছে, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ শেষ হয় ১০ নভেম্বর। শুরুতে ৩৫০ শিশু-কিশোর অংশ নিয়েছিল। তবে শেষ পর্যন্ত ২০৮ জন চূড়ান্ত হয়। আজান হলে নির্ধারিত মসজিদে শিশু-কিশোররা নামাজে অংশ নিতো। জামাতের সহিত তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। প্রায় একমাস পর বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে।

গ্রামের শিক্ষক মামুনুর রশিদ মামুন বলেন, ছেলে আশফিকুর রহমান সিহাবের বয়স প্রায় ১২ বছর। অষ্টম শ্রেণিতে উঠবে। বাড়ির পাশে মসজিদ হওয়ায় ছেলে নিয়মিত নাজাম পড়ে। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার পর তাকে নামাজ পড়ার জন্য ডাকতে হয়নি। বরং ছেলেই আমাকে মসজিদে ডেকে নিয়ে যায়। তার পড়াশোনার মানও বেড়েছে। ফজরের নামাজ পড়ে আসার পর পড়তে বসে। শুধু উপহারের জন্য না, ছেলে যেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এটাই চাওয়া।

পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম বলেন, আমার ইউনিয়নে আটটি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ডে একটি করে মসজিদ বাছাই করা হয়েছিল। শুরুতে ৩৫০ শিশু-কিশোর পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় অংশ নিয়েছিল। শেষ পর্যন্ত ২০৮ জন চূড়ান্ত হয়।

তিনি আরও বলেন, আমার ব্যক্তি উদ্যোগে এমন আয়োজন হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচিত হতে পারলে আদর্শ সমাজ গড়তে এলাকা মাদকমুক্ত করা হবে। মাদকমুক্ত হতে হলে আল্লাহ ভীতি হতে হবে। এরই অংশ হিসেবে শিশু-কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ