মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বাঘা উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান তিনি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

শাহরিয়ার আলম বলেন, কোনো অসত্য ও অবৈধ কিছু করাই হলো দুর্নীতি। দুর্নীতি বিশ্বের সব দেশের মধ্যে দুরবস্থা তৈরি করেছে। আমরা ২০২২ সালে এসেও বুকে হাত রেখে বলতে পারবো না যে, আমরা কেউ একটাও দুর্নীতি করিনি। এটা থামাতে হবে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। সবাইকেই সতর্ক থাকতে হবে। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, শ্রেণিকক্ষে ফাঁকি দেওয়া, নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে ক্লাস নেওয়াও একধরনের দুর্নীতি। এটা থেকে মুক্ত থাকতে হবে।

অনুষ্ঠানে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দীন লাভলু উপস্থিত ছিলেন।

এরআগে বাঘা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২২ উপলক্ষে একটি র্যালি বের করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ