মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরের রাজৈর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোহনা আক্তার (১৮) নামের আহত এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন মোহনার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহনা আক্তার রাজৈর উপজেলার সানেরপাড় এলাকার অটোরিকশা চালক কিরণ শেখের বড় মেয়ে। তার এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

জানা যায়, বুধবার নিজ বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য বের হন মোহনা। পথে পেছন থেকে অটোরিকশা তাকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে প্রথমে স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুদিন আইসিউতে থাকার পর শুক্রবার ভোরে মোহনা মারা যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ