শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আমাদের ভাগ্য আর কারও হাতে নেই: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে হুশিয়ারি দিয়ে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, তুরস্কের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব বাধা অতিক্রমণ করেছেন। যে কোনো মূল্যে সন্ত্রাসের মূল শেকড় উৎপাটন করা হবে।

মঙ্গলবার রাজধানী আঙ্কারায় তুর্কি কনফেডারেশন অব এমপ্লয়ার অ্যাসোসিয়েশনের (টিআইএসকে) সভায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পশ্চিমাদের অবস্থা স্পষ্ট করেছ। তুরস্কের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সব বাধা অতিক্রম করা হয়েছে।

তুরস্ক ইতোমধ্যে সন্ত্রাসবাদের অবসান ঘটিয়েছে জানিয়ে আইন আল-আরব অঞ্চলে আঙ্কারার সন্ত্রাসবিরোধী প্রচেষ্টার সমালোচনাকারীদের সমালোচনা করেন।

তিনি বলেন, কোবানিতে ইতোমধ্যে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সম্পন্ন হয়েছে। সেখানে সন্ত্রাসের পরাজয় ঘটেছে। এর পর ইদলিবে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি।

তিনি তুরস্কের বন্ধু বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, যেন আমরা আমাদের বেঁচে থাকার জন্য হুমকির সম্মুখীন না হই, তার জন্য সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। আমরা তাদের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সব কিছু করব।

তিনি বলেন, তুরস্কে কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছে। এ থেকে আমাদের সতর্ক হতে হবে।

এরদোগান বলেন, আমাদের ভাগ্য আর কারও হাতে নেই। এখন আমাদের জাতি আমাদের ভাগ্য নির্ধারণ করে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ