শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

বিশ্বে চলতি বছর সাংবাদিক নিহত ৬৭, আটক ৩৭৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:চলতি বছর বিশ্বে মোট ৬৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী হত্যার শিকার হয়েছেন। গত বছরের তুলনায় এই সংখ্যা অনেক বেশি। শুক্রবার এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টও (আইএফজে)।

আইএফজে'র বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনে যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। সেখানে মোট ১২ জন সাংবাদিক নিহত হয়েছেন, যা এ বছর অন্য যেকোনো দেশের তুলনায় বেশি। তাদের মধ্যে বেশির ভাগই ইউক্রেনীয় সাংবাদিক। তবে বিদেশি কয়েকজন সাংবাদিকও ইউক্রেনে নিহত হয়েছেন। তাদের প্রাণ গেছে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর প্রথম কয়েক সপ্তাহের মধ্যে।

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরের ১১ মে ইসরায়েলি বাহিনীর হাতে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ নিহতের বিষয়টিও প্রতিবেদনে রেখেছে আইএফজে। সাংবাদিক আবু আকলেহকে হত্যার ঘটনায় দায়ীদের ব্যাপারে তদন্ত ও বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে আলজাজিরা নেটওয়ার্ক চলতি সপ্তাহে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে।

আইএফজে জানিয়েছে, অন্তত ৩৭৫ জন গণমাধ্যমকর্মী কারাগারে রয়েছে। এই সংখ্যা গত বছরের তুলনায় বেশি। আটকদের বেশির ভাগই চীন, মিয়ানমার, তুরস্ক, ইরান এবং বেলারুশের কারাগারে রয়েছে।

গণমাধ্যমকর্মীদের হত্যার সংখ্যা বৃদ্ধির ঘটনায় বিভিন্ন দেশের সরকারকে সাংবাদিকদের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা রক্ষার জন্য আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আইএফজে এবং অন্যান্য মিডিয়া অধিকার গোষ্ঠীগুলো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ