মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ আট বছর পর রোববারের (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এ সম্মেলনকে ঘিরে শহর জুড়ে চলছে নানান আয়োজন। ব্যানার, পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারিতে জেলা আওয়ামী লীগের সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তিন বছর পর পর কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলেও নানা কারণে তা হয়ে ওঠেনি।

এবারের সম্মেলনকে সামনে রেখে এরই মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার কাউন্সিল শেষ করেছে জেলা আওয়ামী লীগ। দৌলতপুর ও শিবালয় উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি এবং সম্পাদক পদে ভোট হয়েছে। বাকি উপজেলা ও ইউনিয়ন এবং ওয়ার্ডগুলোতে সমঝোতার ভিত্তিতেই নেতা নির্বাচন করা হয়।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ