শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

৪৫তম বিসিএসের আবেদন শুরু, জেনে নিন বিস্তারিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ থেকে শুরু হয়েছে ৪৫তম বিসিএসের আবেদন প্রক্রিয়া। সকাল ১০টা থেকে অনলাইনে এ আবেদন করা যাবে। আবেদন চলবে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ০৬টা পর্যন্ত। গত ৩০ নভেম্বর সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

জানা যায়, ৪৫তম বিসিএসে ২৬টি ক্যাডারে মোট ২,৩০৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ১,০২২ জনকে নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

সূত্র জানায়, এই প্রথম বিজ্ঞপ্তিতে নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। ক্যাডার পদের মতো নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থীরা।

এবার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে (চিকিৎসক) ৫৩৯ জন। সহকারী সার্জন পদে ৪৫০ জন এবং ডেন্টাল সার্জন পদে ৮৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন, কাস্টমসে ৫৪ জন, আনসারে ২৫ জন, কর ক্যাডারে ৩০ জন এবং পররাষ্ট্র, বন, রেল, কৃষি, মৎস্যসহ অন্য ক্যাডারে ৮৭০ জনকে নিয়োগ দেওয়া হবে।

নন-ক্যাডারে নবম গ্রেডে ৫০৫ জন, দশম গ্রেডে ৬০ জন, একাদশ ও দ্বাদশ গ্রেডে ৪৫৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহীরা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটের bpsc.teletalk.com.bd মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা। তবে কোটাধারীদের জন্য ফি ১০০ টাকা।

প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য মোট প্রাপ্ত নম্বর থেকে ০.৫০ নম্বর করে কাটা যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ