শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পবিত্র কাবা ঘরের নিয়মিত মুসল্লির ১৩৪ বছর বয়সে ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মসজিদুল হারামের নিয়মিত মুসল্লি ও মুকিম শায়খ আউদ আল-হারবি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। শনিবার (১০ ডিসেম্বর) ১৩৪ বছর বয়সে মারা যান। তাকে মক্কার সবচেয়ে দীর্ঘজীবী ব্যক্তি হিসেবে মনে করা হতো।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইট বার্তায় এ তথ্য জানা যায়।

টুইট বার্তায় বলা হয়েছে, শায়খ আউদ আল-হারবি পবিত্র কাবা প্রাঙ্গণে নিয়মিত নামাজ ও তাওয়াফে উপস্থিত হতেন। ইসলামের পবিত্র ও সম্মানিত এ স্থানে জীবনের অধিকাংশ সময় কাটানোয় তাঁকে ‘হারামের পাখি’ নামেই পরিচিত ছিলেন। তিনি অধিকাংশ সময় মসজিদুল হারামে নিয়মিত আমলে ব্যস্ত সময় কাটাতেন।

মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারাম ইসলামের প্রধান সম্মানিত স্থান। এখানে রয়েছে পবিত্র কাবা ঘর যা বাইতুল্লাহ বা আল্লাহর ঘর হিসেবে পরিচিত। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘আপনি স্মরণ করুন, যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি স্থাপন করছিল তখন তারা দোয়া করেছিল, হে আমাদের রব, (এ কাজ) আপনি আমাদের পক্ষ থেকে কবুল করুন। ’ (সুরা বাকারা, আয়াত : ১২৭)

কাবা ঘর প্রাঙ্গণকে সব মুসলিমের জন্য পবিত্র রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তাই সেখানে অপবিত্র কারো প্রবেশ করার অধিকার নেই।

আল্লাহ বলেন, ‘আমি ইবরাহিম ও ইসমাইলকে আদেশ করেছি যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, অবস্থানকারী ও রুকু-সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। ’ (সুরা বাকারা, আয়াত : ১২৫)

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ