শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

মসজিদুল হারামে ভ্রাম্যমাণ পাঠাগার চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মসজিদুল হারাম প্রাঙ্গণে মুসল্লিদের জন্য ভ্রাম্যমাণ পাঠাগার চালু করা হয়েছে। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস তা উদ্বোধন করেন।

হারাম শরিফের কিং আবদুল্লাহ সম্প্রসারিত প্রাঙ্গণে মসজিদুল হারামের পাঠাগার ও সংস্কৃতি বিভাগের তত্ত্বাবধানে তা চালু হয়। মসজিদুল হারামের সাধারণ পরিষেবা বিভাগের প্রধান আফনান আল-লুকমানি জানান, মসজিদের মুসল্লি ও দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ মানের সেবা নিশ্চিতের অংশ হিসেবে ভ্রাম্যমাণ পাঠাগারের উদ্যোগ নেওয়া হয়।

এর মাধ্যমে সহজেই সবার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া হবে। আল-হারাম আল-মাক্কি লাইব্রেরির সুরক্ষিত গ্রন্থাবলির সরবরাহ সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন বিষয়ের নির্বাচিত বই সহজেই পড়তে পারবেন মুসল্লিরা।

মসজিদুল হারামের যোগাযোগ বিভাগের প্রধান বুশরা আল-মাহামাদি জানান, পবিত্র হারামাইন পরিকল্পনা-২০২৪ ও সৌদি ভিশন-২০৩০ এর অংশ হিসেবে জেনারেল প্রেসিডেন্সি বিভাগ সব ধরনের সেবা ও উদ্যোগে সর্বোচ্চ মান বজায় রাখছে। মসজিদুল হারাম প্রাঙ্গণে ‘নলেজ কার্ট’ ও অন্যান্য উদ্যোগগুলো মুসল্লিদের জ্ঞান সমৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ