বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সিলেটের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হরিপুর বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা রহমতুল্লাহর ইন্তিকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার দীর্ঘদিনের মুহাদ্দিস মাওলানা রহমতুল্লাহ ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বিকাল ৩.৪৫ মিনিটে তিনি ইন্তিকাল করেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছন, জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস শায়খ মাওলানা হিলাল আহমদ বিন শায়খ আবদুল্লাহ হরিপুরি।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছে আনুমানিক ৬৫ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ে স্ত্রী রেখে যান। তিনি অনেক দিন ধরে জামিয়া ইসলামিয়া মাদরাসাতুল উলুম দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসায় একনিষ্ঠভাবে দীনের খেদমত করে যাচ্ছিলেন। আল্লাহ যেন হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ