শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক হাদিস শিক্ষায় উচ্চতর প্রশিক্ষণে তুরস্কের প্রতিষ্ঠানের সঙ্গে শামায়েল নদভীর চুক্তি কুমিল্লায় সরকারি ব্যবস্থাপনায় হজপালনকারীদের নিয়ে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত নেপালের বন্যায় ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া নেত্রকোনার বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স অনুষ্ঠিত বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার

তালিকা না থাকায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায়: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা করা যায়নি। তালিকা না থাকায় এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায়।

আজ রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএসসিসির মেয়র।

শেখ ফজলে নূর তাপস মেয়র বলেন, ‘স্বাধীনতার ৪০ বছর পরে হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে একাত্তরের ঘাতক দালালদের বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের বিচার ও শাস্তি সম্পন্ন হয়েছে। সেই কাজ এখনো চলমান আছে। তবে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা যায়নি বলে এখনো মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তি দেখা যায়।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী দলগুলো দীর্ঘ ২১ বছর সরকার পরিচালনায় ছিল বলে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করেছে। এ কারণেই সঠিক তালিকা প্রণয়ন করা উচিত।’

মেয়র বলেন, ‘প্রকৃত গবেষণার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা পূর্ণাঙ্গ করা হলে তারা ইতিহাসে বীরোচিত সম্মাননা পাবেন।’

এর আগে সকালে প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের জনগণের জন্য তা খুলে দেওয়া হয়।

এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ