শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গত ৫ মাসে মসজিদে নববীতে ৮ কোটিরও বেশি মুসল্লির নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মদিনার মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন বিভিন্ন দেশের ৮ কোটি ১০ লাখেরও অধিক সংখ্যক নারী ও পুরুষ মুসল্লি।

মসজিদে নববি ও কাবা শরিফ তত্ত্বাবাধানের দায়িত্বে থাকা সৌদি সরকারের দপ্তর জেনারেল প্রেসিডেন্সি অ্যাফেয়ার্স অব টু হোলি মস্কসের প্রধান নির্বাহী আবদুল রহমান আল সুদাইস সৌদির সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছেন।

আরবি বছরের প্রথম মাস মহররম। ইংরেজি ক্যালেন্ডারের জুলাই মাসের শেষার্ধ থেকে শুরু হয় এই মাস। সেই হিসেবে  ডিসেম্বরে আরবি ক্যালেন্ডারের নাম জমাদিউল আউয়াল মাস চলছে।

হজের মৌসুম ছাড়াও বছরজুড়েই ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া-আসা করেন বিশ্বের বিভিন্ন দেশের ইসলাম ধর্মাবলম্বী নারী ও পুরুষ। করোনা মহামারির জন্য অবশ্য ২০২০ ও ২০২১ সালে বিদেশীদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল সৌদি সরকার। চলতি ২০২২ সালে সৌদি সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর গত ৫ মাসে এত সংখ্যক মুসল্লি আল রাওদা আল শরিফায় নামাজ পড়েছেন বলে জানিয়েছেন আবদুল রহমান সুদাইস।

এসপিএকে এই সৌদি কর্মকর্তা আরও বলেন, মসজিদে নববিতে নামাজ পড়তে আসা মুসল্লিদের নিরাপত্তা ও প্রয়োজনীয় যে কোনো সেবা প্রদানে সর্বোচ্চ তৎপর সৌদি সরকার।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ