শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যৌথ উদ্যোগে যাত্রীবাহী বিমান বানাবে ইরান-রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া ও ইরান যৌথভাবে ৭০ থেকে ১০০ সিটের যাত্রীবাহী বিমান এবং কেএ-২২৬ হেলিকপ্টার তৈরি করার পরিকল্পনা করছে।

এ ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানান ইরানের শিল্প, খনিজ ও বাণিজ্য বিষয়ক উপমন্ত্রী মানুচেহের মানতেকি। খবর মিডলইস্ট আইয়ের।

তিনি গত বৃহস্পতিবার তেহরানে ইরানের ১১তম আন্তর্জাতিক বিমান ও মহাকাশ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান।

এই প্রদর্শনীকে ইরানের বিমান নির্মাণ শিল্পের কৌশলগত সহযোগিতা ও অগ্রগতির সূচনা বিন্দু বলে মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, এই প্রদর্শনীর একটি গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য হলো নেটওয়ার্কিং এবং বিমান শিল্পে কাঙ্ক্ষিত লক্ষ্যগুলি অর্জনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করা।

এর আগে গত আগস্ট মাসে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান মোহাম্মাদ মোহাম্মাদি-বাখশ তার দেশে নিজস্ব প্রযুক্তিতে ৫০ সিটের যাত্রীবাহী বিমান নির্মাণের কর্মসূচি উন্মোচন করেন।

ইরানের বিমান চলাচল খাতের বিরুদ্ধে পশ্চিমাদের ‘পূর্ণ-মাত্রার যুদ্ধ’ মোকাবিলা করার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ