মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রূপগঞ্জে গ্যাসের চুলার আগুনে ৪ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে চুলায় দিয়াশলাই জ্বালাতেই আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের শিশুসহ চারজন। আজ (শনিবার) সকালে উপজেলার গাউছিয়া ডরগাও গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মোহাম্মদ জাহিদ, তার স্ত্রী রুমা আক্তার, মেয়ে লাবনী ও ছেলে ইয়াছিন। তারা উপজেলার গাউছিয়া ডরগাও গ্রামের ওই বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, সকালে রান্না করার জন্য চুলা জ্বালালে হঠাৎ আগুন ধরে যায়। এসময় ঘরে থাকা চারজনই দগ্ধ হয়। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক আইউব হোসেন জানান, আগুনে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়।

জাহিদ ২৯% শতাংশ, স্ত্রী রুমা আক্তার ২৩% শতাংশ, মেয়ে লাবনী ২২% শতাংশ ও ছেলে ইয়াছিন সামান্য দগ্ধ হয়েছে। তারা বার্ন ইউনিটে ভর্তি আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ