শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

১৫০০ মাছসহ ভেঙে পড়ল বার্লিনের বিখ্যাত অ্যাকুরিয়াম ডোমঅ্যাকুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জার্মানির রাজধানী বার্লিনে কাঁচের তৈরি ১০ লাখ লিটার পানি ধারণক্ষমতা একটি বিশাল অ্যাকুরিয়াম হঠাৎ ভেঙ্গে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্সের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, অ্যাকুরিয়ামটি বিশ্বের বৃহত্তম মুক্তভাবে দাঁড়ানো সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়াম ছিল। এটিতে ১০০ এর বেশি প্রজাতির দেড় হাজার বিদেশি মাছ ছিল।

বার্লিন পুলিশ জানিয়েছে, এই ঘটনায় ‘অবিশ্বাস্য’ ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর ছিটকে আসা কাঁচের আঘাতে দুজন আহত হয়েছেন। ভিডিও ফুটেজে পানিশূন্য ট্যাংক, পানিভর্তি লবি ও ওই জায়গার আশেপাশে সর্বত্র ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে।

বার্লিনের ফায়ার সার্ভিসের একজন মুখপাত্র বলেন, বেশিরভাগ মাছ মারা গেছে এবং ঠান্ডা আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়েছে। তিনি জানান, শতাধিক অগ্নিনির্বাপক কর্মী ঘটনাস্থলে রয়েছেন। তবে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।

অ্যাকুরিয়ামটি ফেটে ছড়িয়ে পড়া বিপুল পরিমাণ পানিতে ডোমঅ্যাকুয়ারি কমপ্লেক্স সয়লাব হয়ে যায়। কমপ্লেক্সটির সামনের রাস্তা ও ফুটপাত পানি ও আবর্জনায় ছেয়ে যায়।

বার্লিনের মেয়র ফ্রানজিস্কা গিফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এই ঘটনাকে সুনামির সঙ্গে তুলনা করেছেন। তবে ঘটনাটি অনেক সকালে ঘটায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন। দিনের ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটলে হতাহতের আশঙ্কা থাকত বলে তিনি জানান। অ্যাকুরিয়ামটি দুই বছর আগে আধুনিকীকরণ করা হয়েছিল এবং দর্শনার্থীদের ব্যবহারের জন্য ভিতরে একটি পরিষ্কার-প্রাচীরের লিফট তৈরি করা হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ