রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন জাতীয় মহিলা মাদরাসার ১০০ ছাত্রী গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’

‘রাজনৈতিক দলগুলো নিয়ম মেনে না চললে জবাব দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজনৈতিক দলগুলো নিয়ম-কানুন মেনে না চললে জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ বুধবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজশাহীর বাঘায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহারিয়ার আলম, নারী সংসদ সদস্য আনজুম মিতা, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুলিশ বাহিনী দেশপ্রেম ও বীরত্বের সঙ্গে কাজ করছে। কিছুদিন আগে দুর্গাপূজা হয়ে গেল। সারাদেশে প্রায় ৩৩ হাজার পূজামণ্ডপ ছিল। আইজিপি বললেন, তিনি প্রত্যেক মণ্ডপে একজনের বেশি পুলিশ দিতে পারবেন না।

তিনি বলেন, এই পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত হল আনসার। প্রায় দুই লাখ আনসার সদস্য সারাদেশের পূজামণ্ডপে দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে বুধবার সকালে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাঘা এবং তানোরের নবনির্মিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মডেল উপজেলা ভবনের উদ্বোধনী নাম-ফলক উন্মোচন করেন।

দেশের ১৩ উপজেলায় আনসার ও ভিডিপি মডেল ভবন নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে নয়টি উপজেলায় নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। তবে রাজশাহী জেলার বাঘা ও তানোরে মডেল ভবন নির্মাণ করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ