মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

পুলিশের সিনিয়র পাঁচ পদে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশের সিনিয়র পাঁচ পদে রদবদল করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ২২ ডিসেম্বর এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আনিসুর রহমান। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার ডিআইজি আবু কালাম সিদ্দিককে সিআইডিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করা কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ডিআইজি আজাদ মিয়াকে শিল্প পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার অন্য একটি প্রজ্ঞাপনে, পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ সুপার আব্দুল হালিমকে ঢাকা ট্রাফিক ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ