মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্র সফরে গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন

ছুটির দিনে জমে উঠেছে খুলনার ইসলামী বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: খুলনায় প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী ইসলামী বইমেলা শুরু হয়েছে। নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে এ মেলা। ২১ ডিসেম্বর শুরু হওয়া এ মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ইতিমধ্যেই বইমেলা জমে উঠেছে।

বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এ মেলার আয়োজন করেছে। ইসলামী বইমেলায় অংশগ্রহণ করবে দেশের অভিজাত ও শীর্ষ প্রকাশনা সংস্থাগুলো। সাপ্তাহিক ছুটির দিনে (শুক্রবার) ক্রেতা ও দর্শনার্থীতে মেলার মাঠ মুখোরিত।

জানা গেছে, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা খুলনার এ মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে। মেলা শেষ হবে আগামী ২৫ ডিসেম্বর।

মুসলিম ধর্মাবলম্বীরা নিজের ধর্মজ্ঞান, বৃদ্ধি এবং ইসলামিক সমাজ ও নৈতিক জীবন-যাপনের জন্য ইসলামিক বইয়ের বিকল্প নেই। বিষয়টি সামনে রেখেই পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিসগ্রন্থসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ মেলায় পাওয়া যাবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ