সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মেহেরপুরে মৌমাছির কামড়ে একজনের মৃত্যু, আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫৮) নামে এক কৃষকের মৃত্যু। একই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল ১১টার সময় উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

হায়দার আলী সাহারবাটি কড়ইতলা পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- কদম আলী (৫০), আলিমুদ্দীন (৫৫), মাসুম (২২), ফজলুল হক (৪২) ও আয়ের আলী (৬১)।

আহত কদম আলী বলেন, ‘হায়দার আলী সহ গ্রামের বেশ কয়েকজন খালের পাড় মাঠে কাজ করছিলাম। হঠাৎ বটগাছে থাকা মৌমাছির চাকে পাখিতে ঠোকা দিলে মৌমাছি পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় মৌমাছির কামড়ে হায়দার আলীর মৃত্যু ও ৫ জন কৃষক আহত হন। আহতরা বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে।’

গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক আবির হোসেন বলেন, ‘মৌমাছির কামড়ে একজনের অবস্থা গুরুতর থাকায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাকিরা চিকিৎসাধীন রয়েছে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ