শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎমন্ত্রীর নামে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে অপপ্রচার নেপালে হড়পা বানে ভেসে যায় ব্যাংকের লকার, প্রায় কোটি টাকা লুটপাট বাবুনগর মাদরাসায় ধর্ম প্রতিমন্ত্রী, দোয়া নিলেন হেফাজত আমিরের ‘প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষণ নেই, পরিস্থিতি আরও নাজুক হয়েছে’ হাম উপসর্গে আরও ৩ মৃত্যু, নিহতের সংখ্যা বেড়ে ৯৬৩ হাসনাতের দুঃখ প্রকাশে কওমি ছাত্র ঐক্য পরিষদের কর্মসূচি প্রত্যাহার ভারত চলবে ভারতের মতো বাংলাদেশ বাংলাদেশের মতো: আইনমন্ত্রী জুলাই জাদুঘর পরিদর্শনে ইসলামী আন্দোলন টিম, ইতিহাস বিকৃতির অভিযোগ সংসদে দেওয়া বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশ চেয়ারম্যান-মেম্বারদের সব সিন্ডিকেট গুঁড়িয়ে দেওয়া হবে: এমপি হানজালা

মোট জনসংখ্যার ২.৮০ শতাংশ ব্যক্তি প্রতিবন্ধী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের জনসংখ্যার ২.৮০ শতাংশ প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। একই সঙ্গে ৭.০৭ শতাংশ ব্যক্তি ফাংশনাল ডিফিকাল্টি নিয়ে বাস করছে।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে জাতীয় প্রতিবন্ধী ব্যক্তি জরিপ-২০২১ এর রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়েছে, নারীদের তুলনায় পুরুষের মাঝে এবং শহর এলাকার তুলনায় গ্রামীণ এলাকায় প্রতিবন্ধিতা ও ফাংশনাল ডিফিকাল্টি দুটোই বেশি। শিশুদের বিশেষ করে যোগাযোগ ও মনে রাখার ক্ষেত্রে এবং প্রাপ্তবয়স্কদের হাঁটা, মনে রাখা ও যোগাযোগের ফাংশনাল ডিফিকাল্টি রয়েছে। শারীরিক প্রতিবন্ধিতা, মানসিক অসুস্থতা, একাধিক প্রতিবন্ধিতা এবং দৃষ্টি, শ্রবণ ও বাকশক্তির বৈকল্য প্রভৃতি প্রতিবন্ধিতার উল্লেখযোগ্য ধরন।

বিবিএস জানায়, প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ধেকই আনুষ্ঠানিক শিক্ষাবিহীন এবং তাদের খুব অল্পই উচ্চশিক্ষায় শিক্ষিত। বয়সের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীদের তুলনায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা পড়াশোনায় গড়ে ২.৩৮ বছর পিছিয়ে থাকে।

পরিসংখ্যান ব্যুরো আরও জানায়, ১৫-৬৫ বছর বয়সী প্রতিবন্ধীদের প্রতি তিনজনে একজন কাজে নিয়োজিত। যাদের অধিকাংশই আত্ম-কর্মসংস্থান ও খানার কর্মে যুক্ত। প্রতি তিনজন প্রতিবন্ধীর মধ্যে একজন প্রতিবন্ধী সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। প্রতি দুইজনে একজন প্রধানত সরকারি ও বেসরকারি স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল থেকে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। এছাড়া প্রতি তিনজন প্রতিবন্ধীর একজনের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধন রয়েছে। যাদের নিবন্ধন রয়েছে তাদের প্রায় সবাই কখনো না কখনো সরকারি প্রতিবন্ধী ভাতা পেয়েছে।

বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ