আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর হার বেশি হলেও দেশের অন্যান্য বিভাগগুলোতে এ হার তুলনামূলকভাবে অনেকটা কম। বিশেষ করে রাজশাহী বিভাগে ইন্টারনেট ব্যবহারের হার সবচেয়ে কম।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, বর্তমানে দেশে ৩৮ দশমিক ৯ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। এ ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে আছে উত্তরাঞ্চল। ইন্টারনেট সেবা এবং যন্ত্রপাতি ব্যয়বহুল হওয়ার কারণে এর ব্যবহার কম। উত্তরাঞ্চলের বিভাগ রাজশাহীতে ইন্টারনেট ব্যবহার করে ১৯ দশমিক ৭ শতাংশ মানুষ। অন্যদিকে, ঢাকা বিভাগে ৫৪ দশমিক ২ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে।
এছাড়া, দেশে এখন মোবাইল ব্যবহার করে প্রায় ৯০ শতাংশ মানুষ। রংপুরে ৩৪ দশমিক ৮ শতাংশ মানুষ মুঠোফোন ব্যবহার করে। তবে কম্পিউটার, ইন্টারনেট, মুঠোফোন ও স্মার্টফোনের ব্যবহার সবচেয়ে বেশি ঢাকায়। বরিশাল বিভাগ পিছিয়ে কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে। বরিশালের মাত্র ৪ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করে। সবচেয়ে বেশি (১৫ শতাংশ) কম্পিউটার ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের মানুষ।
বুধবার (২৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে ‘জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২২’ এর প্রতিবেদন প্রকাশ করা হয়। সরকারি এ সংস্থা ৩০ হাজার ৮১৬টি থানা থেকে তথ্য সংগ্রহ করে জরিপটি পরিচালনা করেছে। এ বছরের ২৯ মে থেকে ২৮ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয়।
বিবিএসের ব্যক্তিপর্যায়ে আইসিটির ব্যবহারের জরিপে বলা হয়েছে, দেশের ৬১ দশমিক ৪ শতাংশ মানুষের নিজস্ব মুঠোফোন আছে। এর মধ্যে ৭২ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৫১ দশমিক ৪ শতাংশ নারী। ব্যক্তিপর্যায়ে স্মার্টফোন ব্যবহার প্রায় ৩১ শতাংশ, দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করে ৬৮ দশমিক ২ শতাংশ মানুষ। মাত্র ৭ দশমিক ৪ শতাংশ মানুষ কম্পিউটার ব্যবহার করে। নিজস্ব কম্পিউটারের মালিক ৩ দশমিক ৭ শতাংশ। স্মার্টফোনের মালিক ২৭ দশমিক ৩ শতাংশ।
দিনে অন্তত একবার মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। এছাড়া গ্রামের তুলনায় শহরের মানুষ মুঠোফোন ও ইন্টারনেট ব্যবহারে এগিয়ে। স্মার্টফোন ব্যবহারকারীদের প্রায় ৩৫ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী।
পরিবারভিত্তিক হিসেব অনুযায়ী বিবিএসের জরিপে বলা হয়েছে, দেশের প্রায় ৯৭ দশমিক ৪ শতাংশ পরিবারে মুঠোফোন ব্যবহার হয়। এছাড়া পরিবারে স্মার্টফোন ব্যবহারের পরিমাণ ৫২ দশমিক ২ শতাংশ। ল্যান্ডফোন ব্যবহার অনেক কমে দাঁড়িয়েছে শূন্য দশমিক ৮ শতাংশের মানুষ। পরিবারে কম্পিউটার ব্যবহà¦