শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গুজরাটে চালকের হার্ট অ্যাটাকের পর গাড়িতে বাসের ধাক্কা, নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের গুজরাটে একটি গাড়িতে বাসের ধাক্কায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন। শনিবার ভোরে নাভসারি জেলার জাতীয় মহাসড়ক (এনএইচ) ৪৮-এ দুর্ঘটনাটি ঘটে।

এনডিটিভি জানিয়েছে, বাসটি সুরাটে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের একটি অনুষ্ঠান শেষে ভালসাদে ফিরছিল। পথে চালকের হার্ট অ্যাটাক হলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি টয়োটা ফরচুন গাড়িকে ধাক্কা দেয়। পরে বাস চালককে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

টয়োটা গাড়িটির ৮ আরোহীর সবাই মারা গেছেন। বাসের আহত ২৮ জনের মধ্যে ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতদের জন্য শোক এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গত ১৪ ডিসেম্বর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আহমেদাবাদে প্রমুখ স্বামী মহারাজ শতাব্দী মহোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন। ১৫ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসব চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ