শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

অবসরে গেলেন বিচারপতি ইমান আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ ১ জানুয়ারি থেকে অবসর জীবন শুরু করছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর। গতকাল ৩১ ডিসেম্বর বিচারপতি হিসেবে তার চাকরিজীবনের শেষ দিন ছিল।

এর আগে গত ১৫ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ইমান এক বছর পর শেষ দিনের মত অফিস করেন। ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্ট খোলা থাকলেও ওই দিনের ছুটি নেন তিনি।

১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হয়। এখনও অবকাশকালীন ছুটি চলছে।১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস পালন করা হয়। সে হিসেবে ১৫ ডিসেম্বর শেষ দিনের মত অফিস করেন তিনি।

গত বছরের ৮ মে বৃদ্ধ মায়ের সঙ্গে সময় কাটাতে ইংল্যান্ড যান আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী।

গত বছরের ২৮ মার্চ ১৬ ডিসেম্বর পর্যন্ত ছুটি চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন করেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আবেদনে লন্ডনে থাকা বৃদ্ধ মায়ের কাছে ছুটিকালীন সময় কাটানোর কথা উল্লেখ করেন।

এ ছুটির আবেদন রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। অর্জিত ছুটি থেকেই তিনি এ ছুটি কাটাতে চান বলে উল্লেখ করেন আবেদনে। আবেদনের পর তার ছুটি মঞ্জুর করা হয়।

২০২১ সালের ৩০ ডিসেম্বর দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে। এর পরের দিন ৩১ ডিসেম্বর থেকে ছুটিতে যান জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী। তার সে ছুটি ছিল ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু ছুটি শেষ হওয়ার আগেই নতুন ছুটির দরখাস্ত করেন তিনি। এরপর আর তিনি আপিল বিভাগে বসেননি।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ