শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

১০০০ অসহায় ও দরিদ্র রোগীর ফ্রি অপারেশন করাবে আল মারকাজুল ইসলামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাজমুল হাসান সাকিব: আল মারকাজুল ইসলামী (এএমআই) পরিচালিত আই হসপিটালে'র ব্যবস্থাপনায় দেশ ব্যাপী বিনামূল্যে রোগী বাছাই ও ছানি অপারেশন চলছে।

জানা গেছে, এএমআই সারা দেশ থেকে বাছাই করে মোট ১০০০ অসহায় ও দরিদ্র রোগীর ফ্রি অপারেশন করাবে। এ মিশনকে সামনে রেখে গত ২২ ডিসেম্বর ২০২২থেকে ১জানুয়ারী ২০২৩ পর্যন্ত উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর, বগুড়া ও পাবনা। অতঃপর মানিকগঞ্জ হয়ে দক্ষিণবঙ্গের ফরিদপুর ও নড়াইলে এবং সর্বশেষ কিশোরগঞ্জ সদর মিলিয়ে মোট ৯টি ক্যাম্প থেকে রোগী বাছাই করা হয়।

পুরো সফরে এএমআই টিমের নেতৃত্বে ছিলেন এএমআই -এর সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা শহিদুল ইসলাম, সেক্রেটারী জেনারেল মুফতি ইনআমুল হাসান খান ফয়সাল, এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হাফেজ মাওলানা আব্দুর রহমান মামুন এবং কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা সালাহ উদ্দিন প্রমুখ।

আল মারকাজুল ইসলামীর চেয়ারম্যান হাফেজ মাওলানা হামযা ইসলাম বলেন, মানবতার জন্য আল মারকাজুল ইসলামীর সূচনা। এ নিয়েই কাজ করছে আমাদের টিম। ইনশাআল্লাহ জাতির সকল বিপদ আপদে আমাদের টিম আপনাদের পাশে থাকবে।

তিনি আরো বলেন, আপাতত আমাদের বাছাই পর্ব শেষ। ইনশাআল্লাহ আগামী ২৩ জানুয়ারী ২০২৩ এ এএমআই পরিচালিত আই হসপিটালে সবার অপারেশন সম্পন্ন করা হবে। এর আগে আমাদের নিজস্ব পরিবহন রোগীদেরকে আপন স্থান থেকে নিয়ে আসবে। আসা যাওয়া, থাকা খাওয়া সহ যাবতীয় খরচ এএমআই বহন করবে। দোয়া চাই আল্লাহ যেন মারকাজের যাবতীয় কার্যক্রম কবুল করেন। আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ