শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

শাহ্জালাল ইসলামী ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৭৪তম সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির ৭৪তম সভা সম্প্রতি ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হয়। ব্যাংকের কয়েক জন পরিচালক সভায় ডিজিটাল প্লাটফর্মে (ভিডিও কনফারেন্স) অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান আল্লামা মুফতি শাহেদ রহমানী। সভায় শরিয়াহ্ নীতিমালার আলোকে ব্যাংকের বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, মু. ফরীদ উদ্দীন আহমাদ, ব্যারিস্টার আরিফুর রহমান, ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালক সানাউল্লাহ্ সাহিদ, ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, খন্দকার শাকিব আহমেদ, নাছির উদ্দিন খান, মিসেস জেবুন নাহার, স্বতন্ত্র পরিচালক একরামুল হক ও নাসির উদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, মিঞা কামরুল হাসান চৌধুরী ও আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, ব্যাংকের সিএফও জাফর ছাদেক এবং শরিয়াহ্ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব মাওলানা ফরিদ উদ্দিন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমেসভার কার্যক্রম শুরু হয় এবং ইসলামী ব্যাংকিংয়ের যথাযথ বাস্তবায়ন ও পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে দোআ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ