মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

আজ ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন আজ।

জানা যায়, রাজধানীর কেন্দ্ৰীয় কচি-কাঁচা মিলনায়তনে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর ২টা থেকে সম্মিলন শুরু হয়ে চলবে রাত ৭টা পর্যন্ত।

ফোরামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলনে এবার কী কী আয়োজন থাকছে জানতে চাইলে সাধারণ সম্পাদক আমিন ইকবাল জানান, দুপুর দুইটায় থাকবে লেখকদের জন্য আপ্যায়ন পর্ব। এরপর থেকে শুরু হবে আয়োজন। নবীন লেখকদের অনুভূতি প্রকাশ, সাংস্কৃতিক পর্ব, উপস্থিত সাধারণ জ্ঞান, ফোরামের কার্যক্রম উপস্থাপনসহ থাকছে দেশের বিশিষ্ট আলেম লেখক কবি-সাহিত্যিক, সাংবাদিক সম্পাদক ও প্রকাশকদের মনমুগ্ধকর আলোচনা।

তিনি জানান, এছাড়া লেখক ফোরাম আয়োজিত সাহিত্য প্রতিযোগিতায় ২৪জন বিজয়ীর হাতে তুলে দেয়া হবে পুরস্কার।

ফোরামের সভাপতি কবি মুনীরুল ইসলাম বলেন, আশা করছি নবীন-প্রবীণ লেখক ও পাঠকদের উপস্থিতিতে সুন্দর একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্মিলন নিয়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন উপলক্ষে প্রকাশিত স্মারকে বিজ্ঞাপন দেয়াসহ সার্বিকভাবে যারা আমাদের আয়োজনকে সুন্দর করার জন্য সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা এভাবে ইসলামী লেখক ফোরামের পাশে থাকবেন বলে আশা করছি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ