শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যুক্তরাষ্ট্রে ঘরে মিলল শিশুসহ আটজনের গু*লিবিদ্ধ মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের ইনোক শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার এই ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, সল্টলেক সিটির প্রায় ২৫০ মাইল দক্ষিণ-পশ্চিমে রাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রায় আট হাজার মানুষের বসবাস ওই শহরটিতে। সেখানে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্রদের বিশেষ সুবিধা দেয়ার ব্যাপারে কথা বলতে গিয়ে পুলিশ কর্মকর্তারা লাশগুলো দেখতে পান।

স্থানীয় কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে নিহত বা গোলাগুলির ব্যাপারে আশেপাশের পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।

কর্মকর্তা জানান, ‘এই মুহূর্তে ওই ঘটনার জেরে জনসাধারণের জন্য কোনো হুমকি আছে বলে আমাদের মনে হচ্ছে না।’

তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

সিটি ম্যানেজার রব ডটসন বলেন, ‘এই ঘটনার উদ্দেশ্য কী, সে সম্পর্কে কর্তৃপক্ষের কাছে কোনো তথ্য নেই। এবং বাড়ির ভিতরে কী ঘটেছে সে সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে সম্ভবত কয়েক দিন বা তার চেয়ে বেশি সময় লাগতে পারে।’

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ