মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

ইসলামী ছাত্র আন্দোলন কুমিল্লার নগর সভাপতি রবিউল, সম্পাদক ইয়াছিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি রবিউল, সম্পাদক ইয়াছিন।

গতকাল (৫জানুয়ারি) দুপুর ২.৩০টায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি খালেদ সাইফুল্লাহ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সবুজের সঞ্চালনায় নগরীর কান্দিরপাড়স্থ ইয়াম্মী পার্টি সেন্টারে নগর সম্মেলন'২৩ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদ্য সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহ দপ্তর সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি এম. এম. বিলাল হোসাইন, সেক্রেটারি মাওলানা এনামুল হক মজুমদার, আইন বিষয়ক সম্পাদক এড. হারুনুর রশিদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা মুফতি আমানুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা মহানগর শাখার সভাপতি মাওলানা নাজির ফাহিম, কুমিল্লা উত্তর জেলার দফতর সম্পাদক মাওলানা মুফতি রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা উত্তর জেলার সভাপতি মুহা. মাহদী হাসান।

আরো উপস্থিত ছিলেন, দ্বীনি সংগঠন কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সহ-সভাপতি মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইয়াসিন মিয়াজী তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক এনামুল হক, দফতর ও প্রকাশনা সম্পাদন গোফরান উদ্দিন সাগর, বিশ্ববিদ্যালয় সম্পাদক তোয়ামিম হোসেন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক হুসাইন আহমাদ শিহাব, কার্যনির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক খান ও মাহবুব হোসেন।

সম্মেলন শেষে প্রধান বক্তা কুমিল্লা মহানগর শাখার ২০২২ সেশনের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে রবিউল ইসলাম সবুজকে সভাপতি, আব্দুল্লাহ আল- মামুনকে সহ-সভাপতি ও ইয়াছিন মিয়াজিকে সাধারণ সম্পাদক করে ২০২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

-আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ