মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী

বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সাহিত্য প্রতিযোগিতায় বিজয়ী যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম আয়োজিত ‘সাহিত্য প্রতিযোগিতা-২০২২’-এ ২৪ বিজয়ীকে পুরস্কৃত করা হয়েছেন। ছড়া, গল্প ও প্রবন্ধ বিভাগে আটজন করে মোট ২৪ জনকে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

৫ জানুয়ারি রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও লেখক সম্মিলন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় সম্মেলনে অংশ নেওয়া চার শতাধিক নবীন-প্রবীণ লেখক উপস্থিত ছিলেন।

প্রবন্ধে বিজয়ী সেরা ৩ জন
প্রথম : গোলাম রাজ্জাক কাসেমী, নরসিংদী
দ্বিতীয় : আমীরুল ইসলাম ফুয়াদ, ঢাকা
তৃতীয় : মুহিউদ্দীন আহমাদ মাসূম, কুমিল্লা

শুভেচ্ছা পুরস্কার বিজয়ী আরও ৫ জন
নাসির উদ্দিন বাগদাদী, কিশোরগঞ্জ
মুহাম্মদ জিয়াউল হক, ঢাকা
উবাইদুল্লাহ তারানগরী, গাজীপুর
সাদেকুর রহমান, ঢাকা
মারিয়াম হক, খুলনা

গল্পে বিজয়ী সেরা ৩ জন
প্রথম : মামুন রাফী, নোয়াখালী
দ্বিতীয় : খায়রুল আলম রাজু, হবিগঞ্জ
তৃতীয় : ফয়েজ হাবীব, ময়মনসিংহ

শুভেচ্ছা পুরস্কার বিজয়ী আরও ৫ জন
সাইফুল ইসলাম, নরসিংদী
জুনাইদ হাসান, ঢাকা
আহমাদুল্লাহ আরাফাত, ঢাকা
ইফফাত ইসলাম, ঢাকা
মাহমুদুল হাসান, ঢাকা

ছড়ায় বিজয়ী সেরা ৩ জন
প্রথম : জাকির উসমান, ময়মনসিংহ
দ্বিতীয় : রায়হান আহমেদ তামীম, ঢাকা
তৃতীয় : আনিস আরমান, চাঁদপুর

শুভেচ্ছা পুরস্কার বিজয়ী আরও ৫ জন
আবরার নাঈম, ময়মনসিংহ
যুবায়ের আহমদ, কিশোরগঞ্জ
জয়নাব জান্নাত, সাতক্ষীরা
আজমল হুসাইন, সিলেট
মোহাম্মদ আল জোবায়ের, ঢাকা

প্রসঙ্গত প্রবন্ধ, গল্প ও ছড়া-কবিতা এই তিনটি বিভাগে তিনশ’র মতো প্রতিযোগী সারাদেশ থেকে অংশ নিয়েছিল।

প্রবন্ধের বিষয় ছিল ‘সমাজ সংস্কারে হযরত মুহাম্মদ সা.’/ ‘প্রিয় বাংলাদেশ’। গল্পের বিষয় ছিল উন্মুক্ত, তবে শিশু-কিশোর উপযোগী। এছাড়া ছড়ার বিষয় ছিল ‘প্রিয় রাসুল সা.’/ ‘আমাদের স্বাধীনতা’।

বিশিষ্ট গদ্যশিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীনের নেতৃত্বে বিচারকার্য সম্পাদন করেছেন পাঁচ সদস্যের একটি বিচারক প্যানেল। অন্যদের মধ্যে ছিলেন দেশ রূপান্তরের বিভাগীয় সম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের যুগ্নবার্তা সম্পাদক জহির উদ্দিন বাবর, আমার বার্তার সহকারী সম্পাদক মাসউদুল কাদির ও আওয়ার ইসলাম টুয়েন্টিফোরের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ