মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় থাকবে : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার কাজ শুরু করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ও পারুল ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দরিদ্র-ছিন্নমূল মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

টিপু মুনশি বলেছেন, মাহে রমজানে নিত্যপণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য কাজ করছে সরকার। দাম যাতে স্থিতিশীল থাকে সেজন্য গত ৪ জানুয়ারি টাস্কফোর্সের মিটিং হয়েছে। সেই মিটিং থেকে এলসি চালুর বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পণ্যের দাম আন্তর্জাতিকভাবে নিয়ন্ত্রণ হয়। সেখানে আমাদের কিছু করার থাকে না। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রয়েছে। যদিও গ্যাসের দামসহ কিছু জিনিসের দাম বেড়েছে, তারপরও গ্লোবাল কনসেপ্টে আমরা ভালো আছি।

তিনি আরও বলেন, দেশ এবং দেশের মানুষের ভালোর জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তার এই পরিশ্রমের কথা চিন্তা করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে। এজন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ