মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা রাখতে দেওনা পীরের ৩ দফা দাবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিক্ষাব্যবস্থায় ধর্মীয় শিক্ষা রাখতে ৩ দফা দাবী জানিয়েছেন কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মিযানুর রহমান দেওনা পীর।

আজ গাজীপুর কাপাশিয়া দেওনায় অবস্থিত মাদরাসায় দাওয়াতুল হকে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত ও সুসংগঠিত করার লক্ষে ‘কওমি মাদরাসা শিক্ষক পরিষদ’ নামে একটি অরাজনৈতিক সংগঠন ঘোষণা করা হয়।

কওমি মাদরাসা শিক্ষক পরিষোধের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি অধ্যক্ষ মিযানুর রহমান পীর সাহেব দেওনা বলে, আজ ধর্মীয় শিক্ষা ব্যাবস্থা নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ধর্মীয় শিক্ষা আজ অস্তিত্ব সংকটে। সরকার বাহাদুরের কাছে আমাদের তিন দফা দাবী পেশ করছি-১.জাতীয় শিক্ষা কমিশনে হক্কানী আলেমদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ২. পাবলিক সিলেবাসে অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ৩.পাবলিক পরীক্ষায় ধর্ম বিষয়ে পরীক্ষা ১০০ নম্বরে বাধ্যতামূলক করতে হবে।

অন্যথায় সাড়া দেশে এই দাবীর পক্ষ জনমত গড়ে তুলা হবে ইনশাআল্লাহ। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি মাওলানা আশেক মোস্তফা, সংগঠনের সহ সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ্ আইয়ূবী, মাওলানা হামেদ জাহেরী, মাওলানা যুবায়ের আহমাদ লালবাগ, মাওলানা জসিম উদ্দীন লালবাগ, মুফতী নাসির উদ্দীন নূরী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা হুসাইন আহমাদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ