মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই : কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, অসাংবিধানিক, অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না। যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক একইভাবেই নির্বাচন হবে। সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করবে না। সরকার শুধুমাত্র তার রুটিন দায়িত্ব পালন করবে।

আজ শনিবার (৭ জানুয়ারি) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

এর আগে দুপুর ১টা ১০ মিনিটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

ওবায়দুল কাদের বলেন, আমি বিরোধীদলকে আহ্বান জানাবো আপনারা নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য আসতেই হবে। শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন, ভোটারদেরকে শাস্তি দিচ্ছেন কেন আন্দোলনের নামে। সামনে আপনাদের আরও ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা শুনি। এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের। আগামী নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করি। নির্বাচন সুষ্ঠুভাবে হবে, অবাধ হবে। এই দুইদিন আগে যে নির্বাচন হয়েছে সেই রকম নির্বাচন হবে।

তিনি আরও বলেন, আমাদের চ্যালেঞ্জিং বছর চলছে। সামনে আরও চ্যালেঞ্জিং বছর আসতে পারে আমাদের। আমরা চ্যালেঞ্জ মোকাবিলায় ২২তম সম্মেলন করেছি, জেলা-উপজেলা পর্যায়ে কমিটি দিয়েছি। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় ইনশাআল্লাহ আওয়ামী লীগ এখন প্রস্তুত।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ